ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে দোকান চুরির ঘটনায় গ্রেফতার-২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দোকান চুরির ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

গতকাল (৯ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল শহরের বিরাইমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত (০৮ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ রিহান মার্কেটে মো. তাহের মিয়ার দোকানের টিনের চালা কেটে অজ্ঞাতনামা চোরেরা দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৫৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

দোকান মালিকের অভিযোগের প্রেক্ষিতে এই ঘটনায় মামলা রুজু হলে শ্রীমঙ্গল থানার এসআই মো. আনোয়ারুল ইসলাম পাঠান মামলার রহস্য উদঘাটন এবং চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে তদন্ত শুরু করে। গতকাল রাতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত ১। মো. সাব্বির রহমান (২১), পিতা- আজাদুর রহমান, সাং-বিরাহিমপুর এবং ২। মো. মোহন মিয়া (১৬), পিতা-মৃত আব্দুল আহাদ, সাং-কলেজ রোড বিরাহিমপুর, উভয় থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজারদ্বয়কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুইজন দোকান চুরির ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে। তাদের কাছ থেকে চোরাই নগদ ৮,০০০/- টাকা উদ্ধার করা হয়। অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলমান আছে।

সোমবার সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে দোকান চুরির ঘটনায় গ্রেফতার-২

আপডেট সময় ০৪:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩