সিলেট ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন-সংলগ্ন রেল লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনটি শনিবার সকাল সোয়া ৮টার দিকে ভানুগাছ রেলস্টেশনে প্রবেশের আগে কমলগঞ্জ উপজেলা প্রশাসন-সংলগ্ন রেল লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি শ্রীমঙ্গলের রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনে কাটা পড়ে নিহত স্বর্ণা দেব কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর গ্রামের মৃত সীতেশ দেব এর মেয়ে। কুলাউড়া উপজেলার ভাটেরা গ্রামে তার বিয়ে হয়েছিল। তার তিন বছরের এক ছেলে রয়েছে। সে গোপালনগর গ্রামে পিতার বাড়িতে বেড়াতে এসেছিল। তবে নিহত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Write Your Comment

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

আপডেট সময় ০৯:১৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩