ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৬২ জন

ছবি: সংগৃহীত

ব্যাংকক থেকে ১৮১ আরোহী নিয়ে রোববার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় জেজু এয়ারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এঘটনায় ৬২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। ভিডিওতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা গেছে।

দেশটির জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান রয়েছে। ধ্বংসস্তূপ থেকে দু’জন-একজন ক্রু এবং একজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন পুরুষ, ৩৭ জন মহিলা।

দেশটির জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা জানিয়েছেন এখন পর্যন্ত দুর্ঘটনায় ৬২ জনের মৃত্যু হয়েছে ।

মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরটি মুয়ান কাউন্টিতে অবস্থিত, যার অবস্থান সিউল থেকে প্রায় ২৮৮ কিলোমিটার (১৭৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে।

ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, ৩২টি ফায়ার ইঞ্জিনসহ দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকাল ৯:০৩ টায় (১২০৩ জিএমটি) জেজু এয়ারের ফ্লাইট নং-২২১৬ (ব্যাংকক থেকে মুয়ান) অবতরণের সময় এ দুর্ঘটনাটি ঘটে। বিমানে মোট ১৭৫ জন যাত্রী (২ থাই নাগরিক সহ) এবং ৬ জন ক্রু সদস্য ছিল।

স্থানীয় সময় সকাল ১১টার দিকে এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বিধ্বস্ত স্থানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

মুক্তবার্তা২৪.কম ২৯/১২/২০২৪/ সউহে

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৬২ জন

আপডেট সময় ১২:১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪