ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 750

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীনদের সেবায় চীনের জরুরি চিকিৎসা দল ঢাকায় আসছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার চীনা দূতাবাস।

এতে বলা হয়েছে,  বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ পাঁচ সদস্যের এই দল ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। তারা ঢাকায় পৌঁছানোর পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় সহায়তা ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন।

অন্য এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ ও চীনের চিকিৎসকরা ভিডিও কনসালটেশন করেছেন। ২৪ জুলাই সকালে বাংলাদেশের অনুরোধে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে জরুরি ভিডিও কনসালটেশন করেন।

বার্ন ট্রিটমেন্ট, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা এই আলোচনায় অংশ নেন। সাম্প্রতিক সামরিক বিমান দুর্ঘটনায় আহত মুমূর্ষু রোগীদের অবস্থা মূল্যায়ন এবং তাদের জন্য যথাযথ চিকিৎসা পরিকল্পনা নিয়ে যৌথভাবে আলোচনা করেন দুই দেশের চিকিৎসকরা।

মুক্তবার্তা২৪.কম/সউহে ২৪/০৭/২৫

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

আপডেট সময় ০১:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫