সিলেট ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন

বিশ্বকাপ ফাইনালের সময় ফ্রান্সে সতর্কতা, ১৪ হাজার পুলিশ মোতায়েন

ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ আসরে ফাইনাল পর্বের টিকিট পেয়েছে ফ্রান্স, চ্যাম্পিয়ন হওয়ারও ব্যাপক সম্ভাবনা আছে ‘লাস ব্লুস’ নামে পরিচিতি পাওয়া ফ্রান্সের ফুটবল দলের।

আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডয়ামে চলতি আসরের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স।

আর সেই ম্যাচকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার শঙ্কা থাকায় দেশজুড়ে ১৪ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে দেশটির সরকার। রোববার ১৮ ডিসেম্বর সকাল থেকে এই পুলিশ সদস্যদের দায়িত্ব শুরু হবে।

এর আগে ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর চ্যাম্প-এলিসিস অ্যাভিনিউতে ৬ লাখ মানুষ নেচে-গেয়ে উদযাপন করেছেন।

রোববার যান চলাচলের জন্য অ্যাভিনিউটি বন্ধ থাকবে। শৃঙ্খলা রক্ষার জন্য উপস্থিত থাকবে ২ হাজার ৭৫০ পুলিশ কর্মকর্তা।

ফ্রান্সের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা সাব-জিরো থাকতে পারে এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে করে উদযাপন বিঘ্নিত হতে পারে।

কেউ বিশৃঙ্খলা করতে চাইলে সুরক্ষা দেবে পুলিশ। বুধবার সন্ধ্যায় উগ্রডানপন্থী সমর্থক অন্তত ৪০জনকে গ্রেফতার করা হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা লড়াই করতে জড়ো হয়েছিল।

প্যারিসে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের পর প্রায় ১১৫জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স জয় পাওয়ার পরও সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। সমবেত মানুষকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছিল।

বুধবার সেমিফাইনালের পর গাড়ির ধাক্কায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।

ট্যাগ

Write Your Comment

২২৬ মাদরাসায় একজনও পাস করেনি

বিশ্বকাপ ফাইনালের সময় ফ্রান্সে সতর্কতা, ১৪ হাজার পুলিশ মোতায়েন

আপডেট সময় ০৩:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২