ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা Logo শিশু জুনায়েদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আলামিন গ্রেফতার, মোট ৫ জন আটক Logo শ্রীমঙ্গল শাপলাবাগের শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ জন গ্রেফতার Logo শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত, বড় ভাই গুরুতর আহত Logo শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির ওয়ার্ড কমিটির নেতার মামলা: নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি প্রেসক্লাবের Logo দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ইরানের কৌশলগত বিজয়! Logo হবিগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত Logo রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত Logo সিলেটসহ ৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা Logo সাপ্তাহিক ছুটি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

মেয়র আরিফের হার্টে ৩টি ব্লক, পরানো হয়েছে রিং

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় তাৎক্ষণিক দুটি রিং পরানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম।

জানা যায়, রবিবার (১২ মার্চ) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতেই সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও তার হার্টের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট চিকিৎসকগণ দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ইউনাইটেড হসপিটালে তার এনজিওগ্রাম করে হার্টে ৩টি ব্লক খুঁজে পান খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোমেনুজ্জামান। পরিস্থিতি বিবেচনায় সাথে সাথে হার্টের ব্লকে রিং বসান তিনি।

মেয়র আরিফের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল। তবে ভবিষ্যত সুস্থতার কথা চিন্তা করে হার্টে রিং বসানো হয়েছে।

এর আগে ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে তার হার্টে একটি রিং পরানো হয়। হৃদরোগের সমস্যার পাশাপাশি তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে।

Write Your Comment

শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা

মেয়র আরিফের হার্টে ৩টি ব্লক, পরানো হয়েছে রিং

আপডেট সময় ০৯:২৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩