সিলেট ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩

মৌলভীবাজারে জাল টাকাসহ আটক-২

মৌলভীবাজারে ৭ হাজার টাকার জাল নোটসহ জাবেদ আলী ও আনোয়ার মিয়া নামে দুই জনকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার (৮ জুন) বিকেলে মৌলভীবাজার সদর মডেল উপজেলার মাতারকাপন এলাকার বাহার এন্টারপ্রাইজ নামক মুদি দোকান থেকে তাদেরকে আটক করা হয়।

মৌলভীবাজার সদর থানা সুত্রে জানা যায়, গতকাল বিকেলে মাতারকাপন এলাকার জনৈক মোজাহিদ মিয়ার মুদি দোকানে দুইজন লোক কেনাকাটা করতে আসে। তারা কেনাকাটা শেষে দুই জন দুটি এক হাজার টাকার নোট দোকানদার মোজাহিদ মিয়াকে দেয়। দোকানদার নোট দুটি যাচাই করে জাল নোট হিসেবে শনাক্ত করেন। মৌলভীবাজার থানা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।

পুলিশ আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে জাবেদ আলীর শার্টের পকেট থেকে এক হাজার টাকার ৪ টি জাল নোট এবং আনোয়ার মিয়ার শার্টের পকেট থেকে ২টি এক হাজার টাকার জাল নোট এবং ২টি ৫০০ টাকা মূল্যের জাল নোটসহ মোট ৭,০০০ টাকার জাল নোট জব্দ করে।

এই ঘটনায় মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, ‘আমরা জাল টাকার এই চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদের গ্রেফতারের চেষ্টা করছি।

প্রতি বছরই ঈদুল আযহার আগে সারা দেশে একটা চক্র জাল টাকা বিস্তারের চেষ্টা করে। কোরবানীর হাটে যাতে কেউ জাল টাকা ছড়াতে না পারে সেই লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগ

Write Your Comment

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মৌলভীবাজারে জাল টাকাসহ আটক-২

আপডেট সময় ১১:৩০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪