সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ১৪:১২, বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ আপডেট: ১১:৫৭, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ |

শেখ হাসিনার বিচারের দাবিতে শ্রীমঙ্গলে বিএনপির অবস্থান কর্মসূচি

শেখ হাসিনার বিচার দাবিতে শ্রীমঙ্গলে বিএনপির অবস্থান কর্মসূচি

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো অবস্থান কর্মসূচি পালন করেছে।

বুধবার দুপুরে শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশন চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক মীর এম এ সালাম, সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিয়ামুল হক তরফদার এবং সম্পাদক সৈয়দ সালাউদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা কাজী গফুর, ভুট্টু, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান, শিপু, রিপন, সোহেল, সায়েদ ও জালালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন, ছাত্র জনতার ওপর আন্দোলন দমনের নামে নির্মম গণহত্যা চালিয়েছিলেন শেখ হাসিনা ও তার সহযোগীরা। তাই, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এবং তার সহযোগীদের গ্রেফতার করে দ্রুত বিচার কার্যকর করা উচিত।

আপনার মন্তব্য লিখুন