ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাদ্যপণ্য মশলায় নিষিদ্ধ রং মিশ্রণের অপরাধে দুটি মশলার মিলকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৮ ডিসেম্বর) র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় শ্রীমঙ্গল শহরের সুরমা মশলা মিলকে ৫০ হাজার টাকা জরিমানা ও  নিউ জননী ষ্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করে দুটি মিলকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, গত ৬ ডিসেম্বর সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলার ৯টি মশলার মিলের মালিকের উপস্থিতিতে মিল মালিকদের করণীয় প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মিল মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা নিম্ন মানের মশলার সাথে আর রং মিশ্রণ করবেন না। গোপন তথ্যের ভিত্তিতে রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের তদারকি অভিযান পরিচালিত হয়।

মশলার সাথে রং মিশানোর প্রমাণ পাওয়া যায়। যার পরিপ্রেক্ষিতে নতুন বাজারে অবস্থিত সুরমা মশলা মিলকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয় । এ ছাড়াও নতুনবাজারে অবস্থিত নিউ জননী ষ্টোরের মালিক সুরমা মশলার মিলের কর্মচারীকে দিয়ে রং ও চালের গুঁড়া মিশিয়ে মশলার গুণগত মান নষ্ট করেন। পরবর্তীতে নিউ জননী ষ্টোরে রং মিশ্রিত মশলা পাওয়া যায় এবং তারা অপরাধ স্বীকার করেন। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।  জরিমানার পাশাপাশি দুই প্রতিষ্ঠানের ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

মো. আল-আমিন জানান, তদারকি অভিযানে প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করে ব্যবসায়ী কার্যক্রম সাময়িক বন্ধ ষোষণা করা হয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে ৭ দিনের মধ্যে উপস্থিত থেকে লিখিত জবাবের মাধ্যমে তাদের অপরাধের কারণ দর্শানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।

ট্যাগ

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২