বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ০৮:৫৫, মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ আপডেট: ১১:৫৭, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ |

শ্রীমঙ্গলে ইয়াবাসহ নারী আটক

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ হোসনা বেগম (৩২) নামে এক নারীকে আটক করা হয়েছে।

গতকাল (১৭ এপ্রিল) আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় রাতে শ্রীমঙ্গল শহরের কোর্ট রোডস্থ একটি কলোনী থেকে হোসনা বেগমকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গোপন সোর্সের মাধ্যমে পুলিশ জানতে পারে শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ডের জসীম মিয়ার কলোনীর আটককৃত হোসনা বেগমের বসতঘরে মাদকদ্রব্য ক্র‍য়-বিক্র‍য় চলছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে হোসনা বেগমকে আটক করা হয়।

এসময় আটককৃত হোসনা বেগমকে তল্লাশি করে তার কোমরের কোচ থেকে নিজ হাতে বের করে দেয়া ৪৯ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত হোসনা বেগম মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন ডেফলউরা গ্রামের নজরুল
ইসলামের স্ত্রী।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন