ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারে ডিবির জালে ইয়াবাসহ দুই যুবক আটক

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১১৮ পিস ইয়াবাসহ মো. অলি আহমদ (৩২) এবং রুমন মিয়া (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (১ মে) রাত ১১টার সময় মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের মেসার্স সম্রাট এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন এন্ড কনভারশন সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে দুই যুবককে আটক করেন।

আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করলে অলি আহমদের পরনের কালো রঙের ট্রাউজারের ডান পকেট থেকে নীল রঙের জিপারযুক্ত পলিথিনের ভেতর থেকে ৯৫ পিস এবং রুমন মিয়ার দেহ তল্লাশী করে তার পরনের জিন্স প্যান্টের পকেট থেকে ২৩ পিসসহ মোট (৯৫+২৩)= ১১৮ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে ডিবির জালে ইয়াবাসহ দুই যুবক আটক

আপডেট সময় ০৭:০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩