ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

কমলগঞ্জে বিদেশ ফেরত স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর থানায় আত্মসমর্পণ

সফর আলী : ছবি সংগ্রহ

কমলগঞ্জে স্ত্রী শিল্পি বেগমকে গলা কেটে হত্যার পর স্বামী সফর আলী দা সহ থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন। লোহমর্ষক ঘটনা ঘটে রোববার ৫ মে সকাল ১১ টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিল্পী আক্তারের স্বামী সফর আলী নারায়ণগঞ্জে রংমিস্ত্রির কাজ করতেন। আর স্ত্রী শিল্পী আক্তার সাড়ে ৩ মাস আগে দালাল মারফতে স্বামীর অনুমতি ছাড়াই সৌদি আরব যান। পরে স্ত্রীকে দেশে ফিরে আনতে ওই দালালকে চাপ দেন ও টিকিটের টাকা পরিশোধ করেন সফর আলী। পরে শিল্পী আক্তার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শনিবার সন্ধ্যায় পৌছলে স্বামী ও পরিবারের সদস্যরা তাকে কমলগঞ্জে স্বামীর বাড়িতে নিয়ে আসেন মধ্যরাতে। বাড়িতে উঠার পর সফর আলী জানতে পারেন তাঁর স্ত্রী ৩ মাসের গর্ভবতী। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির জেরে দা দিয়ে শিল্পী আক্তারকে গলা কেটে হত্যা করে সফর আলী। নিহত শিল্পী আক্তারের ৫ বছর বয়সী এক ছেলে রয়েছে। এ ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষজনও ভিড় জমান ওই বাড়িতে।

স্বামী সফর আলী তাঁর স্ত্রী ৩ মাসের গর্ভবতী এ নিয়ে প্রথমে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সোলেমান হোসেন ভুট্টু এর কাছে অভিযোগ নিয়ে যান। ওই ওয়ার্ড সদস্য তাকে নিজ ওয়ার্ডের সদস্য আব্দুল মতিনকে জানানোর পরামর্শ দেন।  শেষ পর্যন্ত ইউপি সদস্যের কাছে অভিযোগ নিয়ে সফর আলী যাননি বলে জানিয়েছেন ইউপি সদস্য আব্দুল মতিন।  ২০১৮ সালের মাঝামাঝি সময়ে প্রেম করে বিয়ে করেন শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া রোডের মুক্তার মিয়ার মেয়ে শিল্পী বেগমকে। তাদের সংসারে সোহাগ নামের ৫ বছরের এক পুত্র সন্তানও রয়েছে। গত ৫ মাস ধরে স্ত্রী শিল্পীর সাথে নানান বিষয়ে বনিবনা হচ্ছিলো না স্বামী সফর আলীর।

থানায় পুলিশকে স্ত্রী হত্যার লোমহর্ষক ঘটনা জানিয়ে সফর আলি বলেন দালাল হেলালের সাথে অবৈধ সম্পর্কে তার স্ত্রী গর্ভবতী হয়েছে। তাই তাকে মেরে ফেলেছে। পরে কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম ও ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী এক মহিলা জানান, নিহত শিল্পীর গোপনঅঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে গলাকেটে হত্যার আগে তাকে পৈশাচিক নির্যাতন করা হয়েছে। নিহত শিল্পীর ছোট বোন স্বপ্না বেগম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আপা (লিল্পী আক্তার) ফোনে নির্যাতনের কথা জানায়। এরপরই খবর মিলে তাকে খুন করা হয়েছে। পাশেই বিলাপ করছিলেন শিল্পীর মা মিলন বেগম। তার কান্নায় বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান জানান, আসামি পুলিশের হেফাজতে রয়েছে। পারিবারিক কলহলের জের ধরে এ হত্যা কান্ড ঘটিয়েছে তার স্বামী। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্তের জন্য পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কমলগঞ্জে বিদেশ ফেরত স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর থানায় আত্মসমর্পণ

আপডেট সময় ০৫:৪৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪