বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ০৮:২০, শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ আপডেট: ১১:৫৭, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ |

গাঁজা ও দেশীয় অস্ত্রসহ শ্রীমঙ্গলে ছয় যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছয় যুবককে আটক করেছে সেনাবাহিনী। এদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল শহরের ফাহিম, সোনার বাংলা রোডের মনির, শিপন মিয়া, হবিগঞ্জের তানভীর ইসলাম এবং মাধবপুরের মোখলেস মিয়া।

আটকের সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, ১৯টি মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম, গাঁজা এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী তাদের শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্প থেকে তাদের সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন