সিলেট ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক Logo হোলি আর্টিজান হামলার ১০ বছর: বাংলাদেশে যাতে আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়হোলি আর্টিজান Logo ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধারনিখোঁজ ছাত্রী

স্বৈরাচারের পুনরুত্থান যেন বাংলার মাটিতে আর না ঘটে- ফয়সল আহমদ চৌধুরী

  • এম এ রকিব
  • আপডেট সময় ০১:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • 894

সিলেট বিমানবন্দরে ফয়ছল আহমেদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলা বিএনপি’র নেতৃবৃন্দ

কানাডা বিএনপি’র তিন বারের সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মিলিত প্রচেষ্টায় ছাত্র জনতার গণ অভূত্থানে বাংলাদেশ থেকে যে স্বৈরাচার শাসকগোষ্ঠীর পতন হয়েছে। স্বৈরাচারীনি ফ্যাসিস্ট হাসিনা গণরোষের ভয়ে দেশ থেকে পালিয়ে গেলেও দেশ বিরোধী তাদের ষড়যন্ত্র থেমে নেই। সে জন্য দেশবাসীকে সজাগ ও সদা সতর্ক থাকতে হবে। বিএনপির নেতাকর্মীদের নিজেদের মধ্যে থাকা সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে স্বৈরাচারের পুনরুত্থান যেন বাংলার মাটিতে আর না ঘটে। দলকে কিভাবে আরও জনগণের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, সেজন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের কাজ করে যেতে হবে।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন থেকে দেশে ফেরার পর মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে স্বাগত জানাতে গেলে ভিআইপি গেটে দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

কানাডা হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি কাউন্সিলের নির্বাহী সভাপতি দেশে আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান- মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, মো. মহসিন মিয়া মধু, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, মনোয়ার আহমেদ রহমানসহ দলীয় নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী যারা বিগত সরকারের আমলে নির্যাতন, দমন-পীড়ন, গুম-খুন ও মামলা-হামলার শিকার হয়েছিলেন। তাদের ব্যাপারে বর্হিবিশ্বে ফয়সল আহমেদ চৌধুরী বেশ সোচ্চার ছিলেন। কানাডাসহ ইউএসএ’তে দেশে গণতন্ত্র মানবাধিকার ফিরিয়ে আনা আন্দোলনের তিনি সূচনা করেন। বেগম জিয়ার মুক্তি এবং তারেক রহমানের ওপর মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের জন্য কানাডার ৬২ জন এমপি তখন তাদের মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। বেগম জিয়ার সু-চিকিৎসার জন্য কানাডিয়ান মিনিস্ট্রি এন্ড ফরেন এফেয়ার্সের ভাইস চেয়ারম্যান মি: বার্জারেন্ট সরাসরি ফ্যাসিস্ট হাসিনার কাছে চিঠি দেন।

এছাড়া বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বাংলাদেশের ভুয়া ও ডামি জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবি জানিয়ে কানাডিয়ান বাংলাদেশ ককাসের চেয়ারম্যান মি: ব্রেড রেড, ভাইস চেয়ারম্যান সালমা জাহিরসহ ককাসের ১২ জন এমপি বিবৃতি দেন। তাছাড়া ওয়াশিংটন, অটোয়া বিভিন্ন সেমিনারে ফয়সল আহমেদ চৌধুরী যোগদান করে দেশের মানবাধিকার এবং বিরোধী দলীয় অসংখ্য নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে বিশেষ ভূমিকা পালন করেন।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান

স্বৈরাচারের পুনরুত্থান যেন বাংলার মাটিতে আর না ঘটে- ফয়সল আহমদ চৌধুরী

আপডেট সময় ০১:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪