সিলেট ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন

বিশ্ব ইজতেমায় নিয়োজিত থাকবে সাড়ে ৭ হাজার পুলিশ

ছবি: সংগৃহীত

আগামী ১৩ জানুয়ারি থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া দুই পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে তুরাগ তীরের ইজতেমা মাঠে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ তথ্য জানিয়েছেন জিএমপি কমিশনার।

জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার থেকে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া স্পেশালাইজড টিমসহ প্রতিটি খিত্তায় সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

পুলিশ কমিশনার আরো বলেন, অন্য যেকোনো সময়ের থেকে এবার আরও সুশৃঙ্খলভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। দুই পর্বের ইজতেমা আয়োজকদের মধ্যে মতপার্থক্য থাকলেও ইজতেমা আয়োজনে কোনো বিশৃঙ্খলা হবে না।

আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রথম পর্বের বিশ্ব ইজতেমা এবং চারদিন বিরতির পর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মুক্তবার্তা২৪.কম/ ২০২২/১২/২৬ সউহে

Write Your Comment

২২৬ মাদরাসায় একজনও পাস করেনি

বিশ্ব ইজতেমায় নিয়োজিত থাকবে সাড়ে ৭ হাজার পুলিশ

আপডেট সময় ০১:৩৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২