ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা Logo শিশু জুনায়েদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আলামিন গ্রেফতার, মোট ৫ জন আটক Logo শ্রীমঙ্গল শাপলাবাগের শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ জন গ্রেফতার Logo শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত, বড় ভাই গুরুতর আহত Logo শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির ওয়ার্ড কমিটির নেতার মামলা: নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি প্রেসক্লাবের Logo দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ইরানের কৌশলগত বিজয়! Logo হবিগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত Logo রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত Logo সিলেটসহ ৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা Logo সাপ্তাহিক ছুটি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

মৌলভীবাজারে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজার

মৌলভীবাজারের কুলাউড়ায় চাচার ছুরিকাঘাতে নিহত হয়েছেন ভাতিজা সুনীল গোয়ালা (৩০)।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানের নতুন টিলা লাইনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে চাচা চন্দ্র গোয়ালা (৫০) পলাতক রয়েছেন। নিহত সুনীল ওই বাগানের শ্রমিক কমল গোয়ালার ছেলে।

কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ের গাজিপুর চা বাগানের ইউপি সদস্য বিদ্যাসাগর বলেন, চাচা-ভাতিজার মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার সময় চন্দ্র গোয়ালা ভাতিজার ঘরের সামনে গিয়ে তাকে গালিগালাজ করেন। এসময় ভাতিজা সুনীল প্রতিবাদ করলে এক পর্যায়ে চন্দ্রের হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। এতে সুনীল মারাত্মক আহত হন। স্থানীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সুনীল মারা যান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে গাজীপুর চা বাগান এলাকায় তাদের বাড়ির সামনে চাচা-ভাতিজার ঝগড়া হয়। একপর্যায়ে চন্দ্র গোয়ালা তার ভাতিজাকে ছুরিকাঘাত করেন। এতে সুনীল গোয়ালা মারাত্মক আহত হন। পরে বাগানের শ্রমিকরা সুনীলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুনীলের চাচা চন্দ্র গোয়ালাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি আব্দুস ছালেক।

Write Your Comment

শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা

মৌলভীবাজারে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজার

আপডেট সময় ০৭:৪০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩