মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩

শিরোনাম
শেয়ার

মৌলভীবাজারে বিসিবির জেলা ক্রিকেট কোচ হলেন রেজওয়ান মজুমদার রুমান

সারাদেশে আয়োজিত বাছাই পরীক্ষার মাধ্যমে জেলা পর্যায়ে ক্রিকেট কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রক্রিয়ায় মৌলভীবাজার জেলার বিসিবি নিয়োগপ্রাপ্ত ক্রিকেট কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজওয়ান মজুমদার রুমান।

দীর্ঘদিন ধরে মৌলভীবাজারে ক্রিকেটের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরিতে কাজ করছেন রুমান। জেলার সাবেক ক্রিকেট কোচ রাসেল আহমদ যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর গত প্রায় তিন বছর ধরে কোনো সম্মানী বা আর্থিক সুবিধা ছাড়াই নিষ্ঠার সঙ্গে কোচিংয়ের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং স্থানীয় খেলোয়াড়দের এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে তাঁর এই দীর্ঘদিনের প্রচেষ্টার পর এবার বিসিবির আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন রেজওয়ান মজুমদার রুমান।

তাঁর নিয়োগের খবরে মৌলভীবাজারের স্থানীয় ও তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে দায়িত্ব পালন করা রুমানের এই নিয়োগ তাঁর পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি।

স্থানীয় ক্রীড়াসংশ্লিষ্টরা আশা করছেন, রেজওয়ান মজুমদার রুমানের নেতৃত্বে মৌলভীবাজারের ক্রিকেট অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি তাঁর প্রশিক্ষণে জেলার প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি হবে।

শেয়ার করুন

মন্তব্য করুন