ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারে ১৩ জনকে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট!

মৌলভীবাজারে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোতে রহস্যজনক ডাকাতির ঘটনা ঘটেছে। তিন ডাকাত সদস্য ডিপোর ১৩ সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট করেছেন বলে দাবি করা হয়েছে। তবে এ ঘটনা রহস্যজনক বলে মনে করছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শহরের বনবিথি এলাকায় বেক্সিমকো মেডিসিন কোম্পানির ডিপোতে এ ঘটনা ঘটে।

বেক্সিমকো কোম্পানির ডেপুটি ম্যানেজার রেজা মিয়া বলেন, রাতে ডিপোর সেটে আমাদের ৭ জন কর্মচারী কাজ করছিল, হঠাৎ রাত আনুমানিক ৩টার দিকে ৩ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাইরে থাকা দারোয়ান সহ ১৩ জনকে জিম্মি করে ফেলে। পরে ডিপোর গেটের তালা ভেঙে তৃতীয় তলায় আমার ঘরের দরজা ভেঙ্গে তাদেরকে আমার রুমে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা দ্বিতীয় তলায় অফিসের লোহার লকার ড্রিল মেশিন দিয়ে ভেঙে নগদ ৬৬ লাখ টাকা নিয়ে যায়। এ সময় আমার রুম থেকে আমার স্ত্রীর দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।

জেলা পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হুসেন বলেন, তিনজন লোক ১৩ জন লোককে জিম্মি করে এত বড় একটি ঘটনা ঘটিয়েছে এটা আমাদের কাছে রহস্যজনক, বিষয়টি আমরা খতিয়ে দেখতেছি এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তবার্তা২৪.কম ২৩/০২/২০২৫ সউহে

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে ১৩ জনকে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট!

আপডেট সময় ০১:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫