সিলেট ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক Logo হোলি আর্টিজান হামলার ১০ বছর: বাংলাদেশে যাতে আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়হোলি আর্টিজান

মৌলভীবাজারে ২২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২২৫ পিস ইয়াবাসহ ইমন মিয়া(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (২২ মে) মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মৌলভীবাজার সদর উপজেলার ০২ নং মনুমুখ ইউনিয়নের বাউরবাগ এলাকার মৌলভীবাজার টু শেরপুর রোডের পাশে জনৈক সিতার মিয়ার বাড়ির সামনে অভিযান পরিচালনা করে ইমন মিয়াকে আটক করেন।

ঘটনাস্থল থেকে আটককৃত ইমনের দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেট থেকে ০২টি নীল রঙের জিপারযুক্ত বায়ুনিরোধক পলিথিনের প্যাকেট থেকে (১০৫+১২০) মোট ২২৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত আসামি ইমন মিয়া মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদর্শন কুমার রায় বলেন, ”মাদকের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযান চলছে। মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর ।”

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত ইমন মিয়া এবং পলাতক আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৯(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি

মৌলভীবাজারে ২২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট সময় ০৮:৫৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩