শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ১২:৫৩, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ আপডেট: ১১:৫৭, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ |

শ্রীমঙ্গলে ইসিডি সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক::
শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা এলাকায় চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এডুকো বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত ‘আলোয় আলো’ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা এমসিডা আলোয় আলো প্রকল্পের ইসিডি শিশু কানন সেন্টার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বরুনা এলাকার সাবেক মেম্বার মৃত জিরা বাড়িতে এ সেন্টার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মোঃ মশিউর রহমান রিপন, এমসিডা এর প্রধান নির্বাহী মোঃ তহিরুল ইসলাম মিলন।

এছাড়াও কালাপুর ইউনিয়নের ৮ নং ওয়াড ইউপি সদস্য আব্দুল মতিন মিয়া, ৯ নং ওয়াড ইউপি সদস্য মোঃ মনির মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

মুক্তবার্তা২৪.কম/২০২২/১২/২৭/শ্রীমসৈছাআ

আপনার মন্তব্য লিখুন