বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ০৬:২৯, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ |

সুনামগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে টোল প্লাজায় ৭ এপিবিএন (আমর্ড পুলিশ ব্যাটালিয়ান) সিলেট এর অভিযানে ২টি মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে ছাতক উপজেলার ছাতক সুরমা টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো- দোয়ারাবাজার থানার নেতরছই গ্রামের আব্দুল মতিনের ছেলে মো.আফজালুর রহমান (২৫), ও ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের কয়েস মিয়ার ছেলে মো.সাইদুল ইসলাম (২৪)। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়েরের পর দু’জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের (এপিবিএন) সদস্যরা রোববার বিকেলে সুরমা নদী সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে কাগজপত্র বিহীন ৭ লাখ ৬০ হাজার টাকা মুল্যের (ইয়ামাহা ও বাজাজ) ব্র্যান্ডের দুইটি মোটরসাইকেলসহ তাদের আটক করেন।

এ ব্যাপারে ৭ এপিবিএন সিলেট এর এসআই মুহাম্মদ ইয়ার হোসেন বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য লিখুন