মৌলভীবাজার ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে কুরআন প্রশিক্ষণ কোর্সের পুরস্কার ও সংবর্ধনা

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে কুরআন প্রশিক্ষণ কোর্সের পুরস্কার, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে পবিত্র রমজান মাসব্যাপী দারুল ক্বিরআত প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ-পুরস্কার বিতরণ, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর দশম কেন্দ্রীয় পরীক্ষায় খামিস জামাতে মুমতাজ (এ প্লাস) প্রাপ্ত শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ২৬ রমজান (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ। স্কুলের প্রধান শিক্ষক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার ও শ্রীমঙ্গল এমএসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, ক্বিরআত প্রশিক্ষণ কোর্সের শিক্ষক মাওলানা আছগর হোসাইন, হাফেজ আবিদুর রহমান হাসান, হাফেজ আব্দুর রাজ্জাক, হাফেজ আসআদ আল হাবিব মাহি এবং হাফেজ ইফতেখার আহমদ।

স্কুলের শিক্ষকদেও মধ্যে উপস্থিত ছিলেন ফয়েজ শাহ জিলানী, মাহতাব আলম তানভীর, মোঃ আফসার মিয়া, শর্মী রানী ঘোষ, জয়া রবি দাশ, ফেরদৌসি করিম, মাহমুদা আক্তার, তাসলিমা জান্নাত চৈতি এবং নিপা আক্তার।
অনুষ্ঠানে আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর দশম কেন্দ্রীয় পরীক্ষা ১৪৪৩ হিজরি/২০২২ খ্রিস্টাব্দে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্র থেকে অংশ নিয়ে খামিস জামাতে মুমতাজ (এ প্লাস) পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখায় হাফেজ হিফজুর রহমান ফাহাদ-কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

এছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ খিস্টাব্দে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল থেকে অংশ নিয়ে সাধারণ বৃত্তি পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখায় মাইশা আক্তার ও হিমেল মিয়াকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। এবারের রমজান মাসে আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত স্কুল কেন্দ্রে জামাতে আওয়াল থেকে খামিস পর্যন্ত পাঠদান ছিল।

অনুষ্ঠানে খতমে কুরআন ও ২০২৩ সালের বিদায়ী এসএসসি পরীক্ষার্থীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়। প্রসঙ্গত মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে ২০১৭ সালে প্রতিষ্ঠা হয় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল। প্রতিষ্ঠার পর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষা, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপি-এ ফাইভ, ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ শতভাগ ফলাফল অর্জন করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ট্যাগস :

পবিত্র শবে বরাত আজ

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে কুরআন প্রশিক্ষণ কোর্সের পুরস্কার ও সংবর্ধনা

আপডেট সময় ০২:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩