ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা Logo শিশু জুনায়েদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আলামিন গ্রেফতার, মোট ৫ জন আটক Logo শ্রীমঙ্গল শাপলাবাগের শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ জন গ্রেফতার Logo শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত, বড় ভাই গুরুতর আহত Logo শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির ওয়ার্ড কমিটির নেতার মামলা: নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি প্রেসক্লাবের Logo দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ইরানের কৌশলগত বিজয়! Logo হবিগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত Logo রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত Logo সিলেটসহ ৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা Logo সাপ্তাহিক ছুটি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

শ্রীমঙ্গলে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

শ্রীমঙ্গল থানা এলাকায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০৮০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজাসহ স্বপন মিয়া নামে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গত (১৫ জুন) বিকেলে শ্রীমঙ্গল থানাধীন সোনার বাংলা রোডের রেলওয়ে কলোনী থেকে আসামি স্বপন মিয়াকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈমের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি বিশেষ দল শ্রীমঙ্গল পৌরসভার নতুন বাজার সোনার বাংলা রোডস্থ রেলওয়ে কলোনীর বাসিন্দা স্বপন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।

স্বপন মিয়ার বাড়ি ঘেরাও করে বাড়ির ভেতর থেকে তাকে আটক করা হয়। আটককৃত স্বপন মিয়াকে তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে নীল রঙের পলিথিনের ভেতর থেকে ১৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আসামি স্বপনকে ব্যপক জিজ্ঞাসাবাদে তার ঘরে আরও ইয়াবা এবং গাঁজা রয়েছে মর্মে সে স্বীকার করে।
পরবর্তীতে তার বসতঘরে তল্লাশি করে ঘরের আলমারির ভেতর থেকে ৫ টি জিপারযুক্ত পলিথিনে মোড়ানো অবস্থায় ১৮০ পিস করে আরও ৯০০ পিস ইয়াবাসহ মোট (১৮০+৯০০)= ১০৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এরপর তার বাড়ির অন্য একটি ঘরে তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২ কেজি গাঁজা এবং মাদক দ্রব্য বিক্রির নগদ ৭,৬০০/- টাকা জব্দ করা হয়।

ডিবি সুত্রে জানা যায়, আটককৃত স্বপন মিয়া শ্রীমঙ্গলের কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে রাজনগর থানার জনৈক এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে শ্রীমঙ্গল এবং পার্শ্ববর্তী এলাকায় খুচরা ও পাইকারীভাবে মাদক দ্রব্য বিক্রি করছে।

ডিবির অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত স্বপন মিয়া এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক)/১৯(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলমান আছে। পুলিশ সুপার নির্দেশনা মোতাবেক মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা

শ্রীমঙ্গলে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৭:৫১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩