ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

সিলেটে সাদাপাথর লুটের ঘটনায় ৫ জন আটক

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাদাপাথর লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কালাইরাগ গ্রামের মোহাম্মদ কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), আবু সাঈদ (২১), নাজিরেরগাঁও গ্রামের আবুল কালাম (৩২), লাছুখাল গ্রামের ইমান আলী (২৮) এবং জাহাঙ্গীর আলম (৩৫)। পুলিশের দাবি, এদের মধ্যে তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে এবং দুজনকে ট্রাকযোগে পাথর বহনের সময় আটক করা হয়। এ সময় একটি ট্রাকভর্তি সাদাপাথরও জব্দ করা হয়।

ওই ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর দায়েরকৃত মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা এক হাজার থেকে দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে একই ঘটনার পুরোনো মামলায় পূর্ব ইসলামপুর ২ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সরাসরি সাদাপাথর লুটপাটে জড়িত ছিলেন। তাঁদের নেতৃত্বে ধলাই নদের পূর্বপাড়ের কালাইরাগ ও কলাবাড়ি এলাকায় নৌকাযোগে ব্যাপক পাথর লুটের ঘটনা ঘটে।

ওসি আরও জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অবৈধভাবে সাদাপাথর লুটে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

মুক্তবার্তা২৪.কম/১৬/০৮/২০২৫ সউহে

ট্যাগ

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে সাদাপাথর লুটের ঘটনায় ৫ জন আটক

আপডেট সময় ০৪:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫