সিলেট ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক Logo হোলি আর্টিজান হামলার ১০ বছর: বাংলাদেশে যাতে আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়হোলি আর্টিজান Logo ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধারনিখোঁজ ছাত্রী Logo মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা Logo সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে ৯ দিন ধরে নিখোঁজ নারী, তদন্তে পুলিশ Logo ঘণ্টায় ৩৩.২ কিলোমিটার গতিতে ছুটলেন ভিনিসিয়ুস, ব্রাজিলের অন্য ফুটবলারদের গতি কত? Logo ‘ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে’—বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানালেন আলিসন Logo শ্রীমঙ্গল প্রেসক্লাবে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদক কারবারিসহ আটক ৮, উদ্ধার ২২৫ পিস ইয়াবা

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে আটক মাদক কারবারি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ৬ মাদক কারবারিসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ মে) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই মো. ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক এলাকার মনসুর আহমেদের বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে দক্ষিণ টুক গ্রামের তোতা মিয়ার ছেলে মনসুর আহমেদ (৪০), কামারগাঁও গ্রামের শরাফত উল্লাহর ছেলে ইসলাম মিয়া (৩৫), জামসী গ্রামের সুনীল দাসের ছেলে তমার দাস (৪০), মাধবপাশা গ্রামের আইয়ূব আলীর ছেলে ইয়াকুব আলী (৩৫), পাইকপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে আশরাফুল হোসেন (৩২) এবং সদর ইউনিয়নের সবুজবাগ এলাকার মুসলিম মিয়ার ছেলে মনির হোসেনকে (৫০) আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পুলিশের পৃথক আরেক অভিযানে চুরি মামলায় শহরতলীর রুপশপুর এলাকার হালিম মিয়ার ছেলে ইমন হোসেন (২৫) এবং উত্তরসুর এলাকার মীর শরীফের ছেলে মামুন মিয়াকে (৩৫) আটক করা হয়। পুলিশ জানায়, মামুন মিয়ার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার সকালে গ্রেপ্তার আসামিদের মৌলভীবাজারের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদক কারবারিসহ আটক ৮, উদ্ধার ২২৫ পিস ইয়াবা

আপডেট সময় ০৮:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬