মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ১০:২৯, সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ আপডেট: ১১:৫৭, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ |

কুলাউড়ায় সরঞ্জামসহ ৮ জুয়ারি আটক

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়ারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে মধ্য রাতে নগদ ২০ হাজার ৫০০ টাকাসহ তাদের আটক করা হয়।

জানা যায়, কুলাউড়া থানার এসআই আব্দুল আলীমসহ কুলাউড়া থানা পুলিশ একটি দল কুলাউড়া থানাধীন ১০ নং হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারস্থ জামিল আহমদ চৌধুরী সাবুর গাড়ির গ্যারেজের ভেতর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), তানু মিয়া (৪২), বাছিত মিয়া (৩৫), লায়েছ মিয়া (৫০), আলাল মিয়া (৪০), জনু মিয়া (৩৫), জিতু মিয়া (৪০), তারেক মিয়া (২৭)।

এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রংয়ের ২০৮ টি তাস এবং নগদ ২০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
এঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কুলাউড়া থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন