ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে ব্রিটিশ কাউন্সিলর জেরিনকে সংবর্ধনা

যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে নির্বাচিত হারো-ওয়েল্ডস্টোন এলাকার কাউন্সিলর শাহানিয়া চৌধুরী জেরিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় শ্রীমঙ্গল শহরের নজরুল কমিউনিটি সেন্টার কালাপুর যুবসমাজের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

দৈনিক যুগান্তরের সাংবাদিক সৈয়দ সালাউদ্দিনের সভাপতিত্বে ও কালাপুর যুবসমাজ সংগঠনের পৃষ্ঠপোষক তুহিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী জেরিন চৌধুরীর পিতা এইড বাংলাদেশ কমিউনিটি ফোরামের চেয়ারম্যান শহিদুল হক চৌধুরী লিটন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের আঞ্চলিক প্রধান হুমায়ুন কবির, সমাজসেবক শাহানূর চৌধুরী টুনু, ইউকের কমিউনিটি ব্যক্তিত্ব মো. আবির, সুলতান মিয়া, এবাদুর রহমান চৌধুরী মনসুর প্রমুখ।

কাউন্সিলর জেরিন চৌধুরী শ্রীমঙ্গল উপজেলার কালাপুর এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে দেশে এলে জেলা প্রশাসক, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। জেরিন চৌধুরী যুক্তরাজ্যের ব্রুন্যাল ইউনিভার্সিটি থেকে ২০২০ সালে বিএসসি অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

তিনি চলতি বছরের মে মাসে যুক্তরাজ্যের ওই এলাকা থেকে বিপুল ভোটে লেবার পার্টির সর্বকনিষ্ঠ (২৫ বছর বয়সি) কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক হলেও মন পড়ে থাকে নিজ দেশ বাংলাদেশে।

আমি সবসময় চিন্তা করি, নিজ এলাকার মানুষের কথা। তারা যেন আরও উন্নতি লাভ করেন এবং দেশ-বিদেশে সুনামের সঙ্গে ভূমিকা রাখতে পারেন।

তিনি তার অবস্থান থেকে বাংলাদেশের জন্য কাজ করে যাবেন বলে সবাইকে জানান।

ট্যাগ

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে ব্রিটিশ কাউন্সিলর জেরিনকে সংবর্ধনা

আপডেট সময় ০৯:৫৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২