ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা Logo ঈদ ও পর্যটকদের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo তেহরানে পাকিস্তান সেনাপ্রধান-ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক Logo মৌলভীবাজারে বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মী হালিমার মৃত্যু

শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ৪ দিনমজুর আহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধের জেরে চারজন দিনমজুরকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকূল গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা সবাই শ্রমজীবী দিনমজুর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম লইয়ারকূল গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে একটি রাস্তা ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি গ্রামের জালাল মিয়ার ছেলে আফজল, মজল, ফজল এবং অবসরপ্রাপ্ত টিসি জলিল মিয়ার ছেলে তোফাজ্জল মিয়া ওই রাস্তা ব্যবহার না করার জন্য বাধা দিচ্ছিলেন। এদিকে, ওই গ্রামে দিনমজুর শ্রমিকরা ইফতারের পর রাস্তা দিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের সদস্যরা জসিম, ওয়াসিম, মহসিন ও সফিক মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয় গ্রামবাসী আহতদের শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের অবস্থার অবনতি দেখে মৌলভীবাজার ২৫০ শয্যা সরকারি হাসপাতালে রেফার্ড করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, আহতরা থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ৪ দিনমজুর আহত

আপডেট সময় ০৮:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪