সিলেট ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল মাহিন মিয়া (১০) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মাহিন উপজেলার সিন্দুরখাঁন ইউপির সাইটুলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ফসলী জমিনে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, এসআই তীথংকর দাস ও সুব্রত চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত থেকে মাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এলাকায় মাইকিং করা হয় ও  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

এসআই তীথংকর দাস মরদেহ’র সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে, ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

শ্রীমঙ্গলে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:১৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩