সিলেট ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ Logo ব্যাংকে ডেকে এনে ‘আপ্যায়ন’, এরপর বিকাশে সাড়ে তিন লাখ হাতিয়ে উধাও প্রতারক; শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন Logo শিকারির হাত থেকে অভয়ারণ্যের অভিভাবক: চিরনিদ্রায় সীতেশ বাবু Logo বন্যপ্রাণীর বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই Logo পেনাল্টির ক্যানভাসে নেইমারের তুলির আঁচড় Logo বাঁধ ভাঙা মনু-ধলাইয়ের পানিতে ভাসল মৌলভীবাজার, চার উপজেলায় দুর্ভোগে হাজারো মানুষ Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

শ্রীমঙ্গলের দুই মডেলকে নিয়ে ভাইরাল ভিডিও পোস্ট; অপপ্রচার অভিযোগে থানায় জিডি করলেন জারা ইসলাম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই মডেলকে ঘিরে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও পোস্টকে কেন্দ্র করে স্থানীয় ও অনলাইন মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের ভিন্ন ভিন্ন দাবি প্রকাশ পাওয়ায় ঘটনাটি আরও বিতর্ক সৃষ্টি করেছে।

১৪ নভেম্বর Surma Edition নামের একটি ফেসবুক পেজে “দুই ক্রসজেন্ডার হানিট্রাপে শ্রীমঙ্গলের শতাধিক যুবক” শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে মডেল কেয়া সিনহা ও জারা আক্তারকে (জারা ইসলাম) কেন্দ্র করে নানা ধরনের অভিযোগ তুলে ধরা হয়। ভিডিওতে বলা হয়—দুজনেই নাকি হানি ট্র্যাপ চক্রে জড়িত এবং ঘনিষ্ঠতার ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে বিভিন্ন যুবকের কাছ থেকে অর্থ আদায় করে থাকেন। এমনকি লন্ডনপ্রবাসী রুবেল আহমদ নামের একজনকে শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে নিয়ে গিয়ে ঘটনার শিকার করার দাবি করা হয় ওই ভিডিওতে। তবে ওই ভিডিওতে করা অভিযোগের কোনো যাচাইযোগ্য প্রমাণ প্রকাশ করা হয়নি।

এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরদিন ১৫ নভেম্বর মডেল জারা ইসলাম শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন—তার ও তার বন্ধু কেয়া সিনহার ছবি ও ভিডিও এডিট করে বিকৃতভাবে তৈরি করে সামাজিকমাধ্যমে প্রচার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফেসবুক আইডি ও ফোন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জারা ইসলাম বলেন, “আমি শ্রীমঙ্গলে একটি বিউটি পার্লার পরিচালনা করি এবং বিভিন্ন জায়গায় মডেলিং করি। তৃতীয় লিঙ্গের একজন মানুষ হিসেবে অনেক কষ্ট করে সমাজে একটি অবস্থানে পৌঁছেছি। কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সম্মানহানি করার চেষ্টা করছে। আমি এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”

শ্রীমঙ্গল থানার এএসআই নাহিদুর রহমান জানান, “আমরা জিডিটি গ্রহণ করেছি। ভিডিওটি কোন আইডি থেকে প্রচার হয়েছে বা কারা জড়িত—তা যাচাই করা হচ্ছে। অভিযোগের বিষয়গুলো তদন্তসাপেক্ষ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা থাকলেও অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন, এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার উৎস অনুসন্ধান করছে।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

শ্রীমঙ্গলের দুই মডেলকে নিয়ে ভাইরাল ভিডিও পোস্ট; অপপ্রচার অভিযোগে থানায় জিডি করলেন জারা ইসলাম

আপডেট সময় ০৭:২৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫