ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা Logo ঈদ ও পর্যটকদের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo তেহরানে পাকিস্তান সেনাপ্রধান-ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক Logo মৌলভীবাজারে বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মী হালিমার মৃত্যু Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৩ শিশুর মৃত্যু Logo শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদক কারবারিসহ আটক ৮, উদ্ধার ২২৫ পিস ইয়াবা Logo বিখাউজ মিডিয়া হাউজ-১” — জ্বলন্ত জয়নালদের ছাই পড়ুক ওদের মুখে Logo শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রোবাস শ্রমিকদের সংঘর্ষে আহত ২০, সাংবাদিকদের ওপর হামলা

ইস্ট ওয়েস্ট গ্রুপে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের (পিএলসি) গণমাধ্যমগুলোর অফিসে দুষ্কৃতকারীদের নারকীয় হামলার প্রতিবাদে মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২:৪৫ টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রায় আধাঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ। পরিচালনা করেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শ ই সরকার জবলু, চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রব, দীপ্ত নিউজ ডটকমের সম্পাদক দরুদ আহমদ, মুক্তবার্তা২৪ডটকমের সম্পাদক ও প্রকাশক শাহাব উদ্দিন আহমদ, বাংলানিউজ টুয়েন্টিফোরডটকমের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, এস এ টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি বায়তুল আলী, সিলেট মিরর পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফ আলী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আলী প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক এশিয়া বাণী পত্রিকার জেলা প্রতিনিধি ময়নুল চৌধুরী, স্থানীয় দৈনিক মৌমাছির কন্ঠ পত্রিকার প্রতিনিধি বিশ্বজিৎ কর, দৈনিক ডেসটিনি পত্রিকার জেলা প্রতিনিধি রূপক কান্তি ধর, আমীর হোসেন, মনজু বিজয় চৌধুরী প্রমুখ।

বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কালের কণ্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যমের সাংবাদিকরা একযোগে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলায় দেশের স্বাধীন গণমাধ্যম হতবাক। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, স্বাধীন একটি দেশে দিনে-দুপুরে মিডিয়ার উপর এই নগ্ন হামলা দুর্বৃত্তায়নের জানান দেয়। অচিরেই এই দুর্বৃত্তায়নের চর্চা বন্ধ করতে হবে। মৌলভীবাজারের সাধারণ জনগণও এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে তাদের সমর্থন জানিয়েছে। সামাজিক মাধ্যমে এই হামলার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং অনেকেই এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সাংবাদিকরা এই ধরনের হামলার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রস্তাব দিয়েছেন।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ইস্ট ওয়েস্ট গ্রুপে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৮:৫৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪